পটিয়ার বড়লিয়ায় কৃতি শিক্ষার্থী সম্বর্ধনায়
গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ: আলোকিত সমাজ ও দেশ গঠনে সুশিক্ষার কোন বিকল্প নেই
নিজস্ব সংবাদদাতা:
পটিয়া অফিস : গাজী কেডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ
বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে তরুণ সমাজ নিজেদের তাজা রক্ত দিয়ে জাতীকে স্বাধীন দেশের সুফল ভোগ করার সুযোগ তৈরি করে দিয়েছে। তাদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক ও সুশিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তিনি গাউসিয়া কমিটির নানা তরিকত ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন,
আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অপরিহার্য।
তিনি গতকাল পটিয়ার বড়লিয়া গাউসিয়া কমিটির ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন, কমিটির সহ সভাপতি মুহাম্মদ ওমর ফারুক সুমনের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ বেলাল হোসেন,প্রধান বক্তা ছিলেন দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক সিইউজে,র সাবেক অর্থ সম্পাদক আবসার মাহফুজ,
বিশেষ অতিথি ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, রোটারিয়ান গিয়াস উদ্দিন
আহমেদ চৌধুরী পারভেজ,সমাজ সেবক ফোরকান উদ্দিন কায়েস,ফুলকলি ব্যবস্থাপক কে এম আবুল হোসেন উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল বশর,মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ আজম খন,রবিউল ইসলাম সোহেল,কফিল উদ্দিন, জয়নাল আবেদীন চৌধুরী, গাজী মুহাম্মদ নজরুল, বখতেয়ার সওদাগর, আবদুল গফুর,আলহাজ্ব আজম খান,নবাব মিয়া,নাজিম উদ্দিন দুলাল,মুহাম্মদ হাসান,ফরিদুল আলম,মুহাম্মদ হোসাইন, মাহবুবুল আলম তালুকদার, মো: শাহজাহান,ইয়াকুব আলী শীপন,মুহাম্মদ ঈসমাইল, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন চৌধুরী, এমরান হোসেন,নুরুল আবছার রুবেল,আসাদুজ্জামান এরশাদ,শাহদাত হোসেন সাজ্জাদ, শেখ মফিজ আহমদ,মুহাম্মদ হাসান,ইয়াকুব হোসেন খান,মুহাম্মদ জাকির হোসেন,আরমান, সাজ্জাদ হোসেন রাফি প্রমূখ।

