বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

আশিয়া ফুটন্ত ফুল তরুণ সংঘ-এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন

আপডেট:

সায়েম মাহমুদ,
ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আশিয়া ফুটন্ত ফুল তরুণ সংঘ-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সংগঠনের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ও উদযাপন অনুষ্ঠান।
৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার রাত ৮টার দিকে আশিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে আয়োজিত হয় এ বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মোহাম্মদ ওমর ফারুক রনি, প্রোপ্রাইটর — মেসার্স মোঃ আবুল হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল আলিম মেম্বার, সাবেক ইউপি সদস্য — আশিয়া ইউনিয়ন পরিষদ।

বিজ্ঞাপন

প্রধান বক্তা ছিলেন জনাব ফয়েজ আহমদ মানিক, প্যানেল চেয়ারম্যান — আশিয়া ইউনিয়ন পরিষদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মাহফুজুল আলম, বিজ্ঞান শিক্ষক — আব্দুর রহমান সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সাবেক সভাপতি — আশিয়া আল আমিন ছাত্র সংঘ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মফিজ উদ্দিন সওদাগর, উপদেষ্টা — আশিয়া ফুটন্ত ফুল তরুণ একতা সংঘ।
সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন রাজু, সাবেক যুগ্ম সম্পাদক — আশিয়া ফুটন্ত ফুল তরুণ সংঘ।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাব মোহাম্মদ পারভেজ উদ্দিন, ইউপি সদস্য — আশিয়া ইউনিয়ন পরিষদ,
জনাব মোহাম্মদ নুরুল আবছার, পরিচালক — মেসার্স সিটি ড্রামা সাপ্লায়ারস,
জনাব মোহাম্মদ ওমর ফারুক কোখন, সাধারণ সম্পাদক — আশিয়া ইসলাম প্রচার সংস্থা,
এবং সালাহ উদ্দিন, প্রোপ্রাইটর — মদিনা এন্টারপ্রাইজ সাথে ০৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সোলাইমান,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ পিয়ারু,দঃ আশিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মোঃ আইয়ুব খান,বেওয়ারিশ সেবা ফাউণ্ডেশন এর সম্মানিত প্রতিনিধি মোঃ আব্দুল হামিদ,আশিয়া ফুটন্ত ফুল তরুণ একতা সংঘের সাবেক সভাপতি মোঃ রকিবুল ইসলাম সাগর,সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম,সাবেক সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,কার্য-নির্বাহী সদস্য মোঃ মারুফ,তানভীর,রাসেল,সোহেল,শাওন,ফাহিম,রাকিব,নাঈম,সিফাত,রিয়াদ,আবিদ

সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন —
এই সংঘের যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালের ১০ই নভেম্বর। শুরুটা ছিলো অনেক কঠিন — তখন মানুষ নানা ভাবে অবজ্ঞা করত।
তবে সকল বাধা পেরিয়ে “আশিয়া ফুটন্ত ফুল তরুণ সংঘ” ১৫ বছরে অতিবাহিত করেছে,

সংগঠনটি বিগত বছরে অসহায় ও দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ এবং ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ অসংখ্য সামাজিক কার্যক্রম সম্পন্ন করেছে।

আগামী ২০২৬ সালে তারা “অসহায় ও দরিদ্র শিশুদের জন্য ফ্রি খতনা প্রকল্প” হাতে নিচ্ছে — যা সমাজসেবায় একটি নতুন অধ্যায় তৈরি করবে।

অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

১৫ বছরের অগ্রযাত্রায় আশিয়া ফুটন্ত ফুল তরুণ সংঘ প্রমাণ করেছে — একতা, মানবতা আর সামাজিক দায়িত্ববোধই একটি সংগঠনের সবচেয়ে বড় শক্তি।
অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটির সমাজ উন্নয়নের পথচলা আরও সুদৃঢ় হলো।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত