Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটির ওয়ার্কিং কমিটির জেনারেল কাউন্সিল অনুষ্ঠিত

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটির ওয়ার্কিং কমিটির জেনারেল কাউন্সিল অনুষ্ঠিত

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটির ওয়ার্কিং কমিটির জেনারেল কাউন্সিল অনুষ্ঠিত

চট্টগ্রাম ট্রিবিউন,
আজ শনিবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ-এর চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির বার্ষিক সাধারণ সম্মেলন ২০২৫। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল:”নেতৃত্বে তারুণ্যে-নতুন বাংলাদেশের রূপরেখা”।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “যুবশক্তির সঠিক ব্যবহারে অসম্ভবকে সম্ভব করা সম্ভব।তরুণেরা বাধা পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে জানে।২০২৪ সালের গণপ্রতিরোধ প্রমাণ করেছে, অধিকার খর্ব হলে তারুণ্য কখনো চুপ থাকে না।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন সব ক্ষেত্রেই তরুণরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। জুলাই আন্দোলনেও তারুণ্যরা নেতৃত্ব দিয়েছে।এই শক্তিই একদিন বাংলাদেশকে নেতৃত্বদানে বিশ্বের সামনে দাঁড় করাবে।”

২০১৩ সাল থেকে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ দেশের যুব সমাজের মাঝে নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ গঠনে কাজ করে যাচ্ছে। এবারের সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেয় প্রায় ৩০০ শিক্ষার্থী, যাদের মধ্যে ছিলেন আইন, চিকিৎসা, প্রকৌশল, গণমাধ্যম, শিক্ষা, উদ্যোক্তা ও সামাজিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত তরুণ প্রতিনিধিরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার।
তিনি বলেন, “তারুণ্য শুধু আগামীর নেতৃত্ব নয়,তারা এখনই বাংলাদেশ গঠনের প্রধান চালিকাশক্তি। আজকের যুবসমাজ যদি সচেতন, মূল্যবোধসম্পন্ন ও উদ্যমী হয়—তাহলে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত রাষ্ট্র গঠনে কোনো বাধাই বড় হয়ে দাঁড়াতে পারবে না।ইয়ুথ ভয়েস তারুণ্যের মাঝে এই বিশ্বাস, আদর্শ ও নেতৃত্বগুণ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, এবং এই সম্মেলন তারই একটি বাস্তব উদাহরণ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী (উপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি), ব্যারিস্টার মীর হেলাল (সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি) ব্যারিস্টার ওসমান চৌধুরী (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট) ব্যারিস্টার শাহনেওয়াজ মুনির (যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ) ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী (সদস্য, পররাষ্ট্র উপদেষ্টা কমিটি, বিএনপি)

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক চট্টগ্রাম সিটি ইউনিট প্রেসিডেন্ট ডা. মুনিরা তারেক খোন্দকার বর্তমান কো-অর্ডিনেটর মোহাম্মদ আশিকুর রহমান ডেপুটি কো-অর্ডিনেটর আরেফিন বিল্লাহ প্রতিষ্ঠাকালীন সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন

বক্তারা বলেন,“আজকের তরুণ প্রজন্মকে শুধু শিক্ষিত হলেই চলবে না, তাদের হতে হবে চিন্তাশীল, নেতৃত্বদানে সক্ষম এবং মূল্যবোধে সমৃদ্ধ। পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান, নৈতিকতা, সামাজিক সচেতনতা ও দেশপ্রেমই পারে একটি উন্নত জাতি গঠনে তরুণদের এগিয়ে নিতে।”

তারা আরও বলেন, ইয়ুথ ভয়েস তরুণদের উদ্দীপনা ও নেতৃত্ব গঠনের ক্ষেত্রে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। এরকম আয়োজন বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী ও ব্যারিস্টার ফয়সাল দস্তগীর প্রমুখ।