মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া:
রাঙ্গুনিয়া ব্যাপী শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রথমবারের মতো ছেনোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
অাজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে পরীক্ষা কেন্দ্র রেইনবো গ্রামের স্কুলের বিভিন্ন কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে রেইনবো গ্রামের স্কুলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রেইনবো গ্রামের স্কুলের পরিচালক জালাল উদ্দীন কমিশনার, পোমরা ইউনিয়ন অাওয়ামীলীগের
সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, রাঙ্গুনিয়া মহিলা কলেজের প্রভাষক সনজয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জামাল উদ্দীন, সহকারী শিক্ষক অাবদুল মালেক, সাউথ পোমরা কেজি স্কুলের প্রধান ফয়সাল অালম, রেইনবো গ্রামের স্কুলের পরিচালক আল হাসান মঞ্জুর, রবিউল হোসেন মুন্না,আখতারুজ্জামান আজাদ, মিনার প্রমুখ।
রেইনবো গ্রামের স্কুলের পরিচালক আল হাসান মনজুর রিপোর্টার দেলোয়ার হোসাইনকে জানান, উপজেলায় শিক্ষা প্রসারিত করার লক্ষ্যে এ শিক্ষা বৃত্তির অায়োজন করা হয়েছে। অাজকের এ বৃত্তি পরীক্ষা রেইনবো গ্রামের স্কুলের চারটি কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। র্শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অামাদের এ বৃত্তি পরীক্ষা সকাল ও বিকাল দুই বেলায় অনুষ্ঠিত হচ্ছে। সকালে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির সর্বমোট ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং বিকালে ৬ ষ্ট থকে ৭ ম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা অান্দঘন মূহুর্তে পরীক্ষায় অংশগ্রহণ করছে, বিভিন্ন কক্ষ পরিদর্শন কালে দায়িত্বরত স্কুলের সহকারি শিক্ষক আবুল মুনছুর, শাহজাহান, কুসুম আখতার, নার্গিস আকতার, নাহিদা নাসরিন, রাশেদ হাসান, জান্নাতুল মাওয়া ও আরিফ হোসেন জানান, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ ও প্রশ্নপত্র সহজ হওয়ার কারণে শিক্ষার্থীরা নিবিড়ভাবে পরীক্ষা দিচ্ছে।



