বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

দীর্ঘ ১২ বছর পর সরকারি নিবন্ধন পেলো ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’

আপডেট:

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা ও মানবসেবায় সক্রিয় ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (YVB) আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার পর সংগঠনটি Registrar of Joint Stock Companies and Firms (RJSC) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) বিভাগের অনুমোদন অর্জন করেছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিষ্টার তারেক আকবর খোন্দকার বলেন “২০১৩ সালে আমি স্বপ্ন দেখেছিলাম এমন একটি প্ল্যাটফর্মের,যেখানে তরুণরা নেতৃত্বের গুণাবলী বিকাশ করবে, সমাজ ও রাষ্ট্রের বিষয়ে সচেতন হবে এবং মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা Youth Voice Of Bangladesh গড়ে তুলি।গত ১২ বছরের যাত্রায় আমরা প্রমাণ করেছি—তরুণদের শক্তিই বদলে দিতে পারে দেশকে।”

বিজ্ঞাপন

তরুণদের ক্ষমতায়ন ও সেবামূলক কার্যক্রমে সংগঠনটি গত ১২ বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
এ পর্যন্ত তারা আয়োজন করেছে
• ৩০০+ সফল ইভেন্ট এতে ২০,০০০+ জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ
• ৫০০+ আন্তর্জাতিক শিক্ষার্থী ও অংশগ্রহণকারী এ ইভেন্টগুলোতে যুক্ত হয়েছেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিষ্টার তারেক আরও বলেন, “নিবন্ধনপ্রক্রিয়া সহজ ছিল না। বারবার বাধার সম্মুখীন হয়েও আমরা ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে গিয়েছি।আজ সরকারি স্বীকৃতি আমাদের সেই প্রতিশ্রুতির প্রতীক।
আমাদের জন্য এক বড় অর্জন।”

বিজ্ঞাপন

নিবন্ধনের মাধ্যমে YVB এবার থেকে সরকারি কাঠামোর মধ্যে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং দেশের তরুণদের নিয়ে আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে।তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি সমাজে নেতৃত্ব সৃষ্টি এবং স্বেচ্ছাসেবামূলক সংস্কৃতি বিস্তারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিতে পারবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত