বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

পটিয়া উপজেলা ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সমন্বয় কমিটি গঠিত

আপডেট:

সায়েম মাহমুদ,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪০ সদস্যের উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে দলটি। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আরমান উদ্দীন আজাদ।

১৫ ডিসেস্বর সোমবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষিত কমিটিতে দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সই রয়েছে।

বিজ্ঞাপন

এই বিষয়ে জানতে চাইলে এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসাল আলী বলেন, পটিয়া উপজেলা কমিটিকে স্বাগতম জানাই, তারা আমাদের সহযোদ্ধা, আমাদের আগামীর বাংলাদেশ গঠনের সাথী। আশা করি তারা স্বচ্ছতার সাথে সমাজ, রাষ্ট্র গঠনে এগিয়ে আসবেন। সকল কাজে নিজেদের যোগ্যতার পরিচয় দিবেন। তাদের পাশে আমি সব সময় থাকবো। কাজ করার ক্ষেত্রে তাদের যত রকম সাহায্য লাগবে জেলা বা কেন্দ্রীয় পর্যায়ে আমি সব রকম সাহায্য করবো। আমি আশাবাদী তারা নিজেদের যোগ্যতা প্রমান করবে, মানুষের আস্থা অর্জন করবে, বিশেষ করে পটিয়া উপজেলার সাধারণ মানুষর চাহিদা পূরন করতে সক্ষম করবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন চট্টগ্রামের পটিয়ায় এনসিপির উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হল। এই কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা জানাই। এই কমিটির মাধ্যমে উপজেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত করা হবে। আশা করি নতুন নেতৃত্ব, রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা ও স্থানীয় সমস্যা নিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিবে তারা।

বিজ্ঞাপন

সাজ্জাদ হোসেন আরো বলেন, একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত, ন্যায্য ও আধুনিক ভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলাকে গঠন করা এনসিপি’র দ্বারাই সম্ভব। আমি বিশ্বাস করি সমাজের সকল সুযোগের সমান বণ্টন না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই বৈষম্যমুক্ত নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা, যেখানে প্রত্যেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সরকারি সেবায় সমান অধিকার ভোগ করবে আমরা এই বিষয়ে অঙ্গিকার বদ্ধ।

উক্ত কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছে মো. শহিদুল ইসলাম, মীর মনছুরুল ইসলাম, অ্যাডভোকেট দিলরুবা আকতার, মোহাম্মদ বদরুদ্দিন হায়দার আরিফ, মোহাম্মদ আব্দুল বারেক, হায়দার আলী, মুজিবুর রহমান তুষার, মোহাম্মদ জোবায়ের হোসাইন, রিয়াজ মোহাম্মদ সাকিব তালুকদার, মোহাম্মদ আখতার, মোনতাহিনা হাসনাত নিতু, মোসলেম উদ্দীন শাকিল ও আরফাতুর রহমান প্রমুখ।

সদস্য হিসেবে রয়েছে, মো. আলী ইমাম, নজরুল ইসলাম, মিজানুর রহমান জুয়েল, মোহাম্মদ সোহেল, মো. হান্নান উদ্দিন, মুহাম্মদ নাজিবুস সোবহান, আবদুল নুর আরজু, মো. মিজান হোসাইন, মো. মুরশেদ জামান নূর, মো. রায়হান ইসলাম, মু. আবদুল্লাহ আইমন সাদি, মুহাম্মদ বিন নাছির সিকদার, মোহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ মোহাইমিনুল কবির, মিজানুর রহমান, শামীম রেজা ইমন, মারুফ হোসাইন রাসেল, মো. সাখাওয়াত হোসেন তুষার, মোহাম্মদ আবু তৈয়ব, মো. শাহাদাত হোসেন, মো রাশেদুল ইসলাম, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ইমরান, মো. মেজানুর রহমান মেজান, দৌলত খান ও মো. আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত