বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

প্রথমবারের মতো ‘কল্পলোক ফুটসাল কাপ’২৫’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট:

সায়েম মাহমুদ,
কল্পলোক ইউনিটি ক্লাবের উদ্দ্যেগে
প্রথমবারের মতো কল্পলোক ফুটসাল কাপ ২০২৫, পাওয়ারড বাই Rawden, জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

আগস্টের ১ তারিখ শুক্রবার বিকাল ৩ টায়
নগরীর কল্পলোক আবাসিক এলাকায় অবস্থিত একটি টার্ফে উদ্বোধন ও রাত ১১ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এই টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণ করেন ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় কাশেম স্পোর্টিং ক্লাব, ও রানার্স আপ হয় সিন্ডিকেট এফসি ও গোল্ডেন গ্লাভস জিতেন রাফি, গোল্টেন বুট জিতেন সাফিন ও এমভিপি জিতেন, এসপা।

কল্পলোক আবাসিক এলাকার বসবাসকারী তরুণ – যুবকদের মধ্যে এই টুর্নামেন্ট ঘিরে ছিলো প্রচুর উদ্দীপনা। টুর্নামেন্ট স্থলে ভীড় জমায় কল্পলোক আবাসিক এলাকার বসবাসকারী উৎসুক দর্শকবৃন্দ।

বিজ্ঞাপন

এই সময় আরো উপস্থিত ছিলেন,রঅডেন স্বত্বাধিকারী মাহতাব, ইউনিটি লার্নিং জোন কল্পলোক ব্রাঞ্চ এর পরিচালক ওমর ফারুক, ডক্টর ইশতিয়াকস রুটস এর ইম্পল্যান্ট সেন্টার এর পরিচালক ড ইশতিয়াক, এঞ্জেলিক বিউটি কেয়ার এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ সুজা, ইসমাইল ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ ফয়সাল। কল্পকুটির ও সান্তারাজ ইভেন্টের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

আগামীতে আরো বড় ও জমকালো ভাবে কল্পলোক ফুটসাল কাপ সিজন-২ আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন কল্পলোক ফুটসাল কাপ এর প্রধান উদ্দ্যোক্তা জনাব আইনান করিম

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত