বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফিলিস্তিনের পক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছেন চবি’র শিক্ষার্থীরা!

আপডেট:

“ফিলিস্তিনের চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা”

বিশেষ প্রতিনিধি:- রাকিব চৌধুরী:
গতকাল ২৯মে বুধবার ফিলিস্তিনের গাজা ও রাফা উপত্যকার মুসলমান বাসিন্দাদের ওপর ইসরায়েলের চলমান গণহত্যা, হামলা ও আগ্রাসনের নিন্দা জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা!

বিজ্ঞাপন

এ সমাবেশটি হয় ‘রিজেক্ট টু-স্টেট সলিউশন’ শিরোনামে। প্রায় বেলা ১২ টার দিকে ফ্যাকাল্টি অফ বিজনেস এডমিনিস্ট্রেশন থেকে শুরু হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে শেষ হয় সমাবেশ।

তখন ‘রিজেক্ট টু-স্টেট সলিউশন’
‘From the river to the sea
Palestine will be free’
‘1-2-3-4
Occupation no more’
স্লোগানে মুখরিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েলের ইহুদি সেনারা অবৈধভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর চেপে বসেছে এবং নির্যাতন করছে। তারা নির্বিচারে গণহত্যা চালিয়ে সেখানকার মানবাধিকার পরিস্থিতির নাজুক অবস্থা তৈরি করেছে। যা এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে।

নির্বিচারে হত্যা করা হচ্ছে। তাদের নিষ্ঠুরতা থেকে কেউ রক্ষা পাচ্ছেনা। অথচ মানবাধিকারের বুলি আওড়ানো কোন দেশ এসব বিষয়ে স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। জাতিসংঘ আগ্রাসন রোধে ইসরায়েলকে বাধ্য করছেনা। উল্টো ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করার পথ সুগম করছে।

শিক্ষার্থীরা আরো বলেন, ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। বাংলাদেশ সরকার ফিলিস্তিনে ওষুধসহ অন্যান্য সহায়তা কার্যক্রম পাঠানোর ব্যবস্থা করেছে বেশকিছু দিন আগে । আমরা চাই আরো বৃহৎ পরিসরে এই কার্যক্রম পরিচালনা করা হোক। যাতে করে এই দুঃখ- দুর্দশায় ফিলিস্তিনের অসহায় জনগণ ভেঙে না পড়েন। আমরা সবসময় তাদের পাশে রয়েছি এবং ফিলিস্তিনের সমাধান হিসেবে মুসলিম’রা ঐক্যবদ্ধ হয়ে সালাহউদ্দিন আইয়ুবির মতো কেউ জেগে ওঠার অপেক্ষায় আছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত