রাকিবুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম:
চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এবারের ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে দেওয়ালচিত্র অঙ্কন করেছে। আজ, সোমবার, শিক্ষার্থীরা রংতুলি দিয়ে কলেজ ক্যাম্পাসের দেওয়ালে ছাত্র আন্দোলনের বিভিন্ন ঘটনাবলী চিত্রিত করেছেন। এই দেওয়ালচিত্রের আয়োজন পরিচালনা করেছেন চারুকলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াক। তিনি প্রায় বিশজন শিক্ষার্থীর সমন্বয়ে এই কাজটি বাস্তবায়ন করেছেন।
এই প্রসঙ্গে শিক্ষক সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াক ‘চট্টগ্রাম ট্রিবিউন’ কে বলেন, “দেশের বিভিন্ন সময়ে স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্রদের ভূমিকা ছিলো অপরিসীম। সেই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষার্থীরা এই দেওয়ালচিত্রে অংশ নিয়েছে। তাদের শৈল্পিক সৃষ্টির মাধ্যমে এই দেওয়ালগুলোতে ছাত্র আন্দোলনের নানা দিক ফুটে উঠেছে। এতে তরুণ প্রজন্মের মাঝে নতুন এক চেতনার উন্মেষ ঘটেছে।”
দেওয়ালচিত্র অঙ্কনে অংশগ্রহণ করেছেন নুসরাত জাহান লুবনা, তাসনিম সাবা, সৈয়দা ফারিফতা ইসলাম, ফাতেমা বেগম, মুমতাহিনা কাশফি, ফাহমিদা ইকবাল মাহি, রেবেকা সুলতানা, মাইসুন সাফওয়ান, মানসিবুল আলম, তাহমিদ হাসান, এস এম ফাহীম ফয়সাল, তাসনিয়া ফেরদৌস লিনা, রায়হান কামাল, মো. কায়েফ আলম, আহসাব মুফতাহিব সাফি, আজমাইন মাহতাব ইরাম, সাদিক হোসাইন, সানিয়াত আলি সিদ্দিকা, নাফিসা নওরিন টিথি, জারিন নুদার রাইবা, ইয়ানাত, প্রমুখ।


