রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কক্সবাজারে দুই সহোদর আওয়ামীলীগ নেতা গুলিবিদ্ধ!

আপডেট:

কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজার শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কুদরত উল্লাহ সিকদার (বর্তমান মেম্বার) নামে দুই সহোদরকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০ টার সময় লিংক রোড এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুই ভাই কে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা লিংকরোড এলাকার বাসিন্দা।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের পেটে পিঠে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। এক প্রত্যক্ষদর্শী জানান, শ্রমিক নেতা জহিরুল ইসলাম ও মেম্বার কুদরত উল্লাহ অফিসে বসে অন্যান্যদের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিয়ে জরুরি বৈঠক বসে আলাপকালে শুভাকাঙ্ক্ষী সেজে এসে তাদের হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। এতে আওয়ামী লীগের শীর্ষ নেতা দুই ভাই সহ আরো একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

কক্সবাজার জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনচারী বলেন, রাতে ঝিলংজার লিংকরোডস্থ নিজের অফিসে মিটিং করার সময় দুই ভাইকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। লিয়াকত বাহিনীর লোকজন এই গুলি করেছে। দুই ভাইয়ের শরীরে বেশ কয়েকটি গুলি লেগেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত