রাকিব উদ্দিন,
শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী কনকর্ড টাউন সেন্টারের মাসব্যাপী উইন্টার ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব ব্যারিস্টার মুহিবুল আলম চৌধুরী নওফেল। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ৬ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খতিজাতুল আনোয়ার সনি, ওয়ালটন গ্রুপ কর্তৃক স্বীকৃত হেলথ কেয়ার হিরো, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ব্যারিস্টার বিদ্যুৎ বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, ১৩ নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ওয়াসিম উদ্দিন, বেসরকারী কারা পরিদর্শক ইয়াছিন আরাফাত কচি প্রমুখ।
অতিথিবৃন্দ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী উইন্টার ফেস্টিভ্যালের উদ্বোধন করেন এবং নগরীর বিলাসবহুল এই মার্কেটটি ঘুরে দেখেন।
মাসব্যাপী এই উইন্টার ফেস্টিভ্যালে শপিং মলের প্রতিটি দোকান ও ব্র্যান্ডশপ সমূহে থাকবে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা।
প্রতিদিন শপিংমল গ্রাউন্ডে থাকবে শীতকালীন পিঠা উৎসব, মেহেদী উৎসব, চুড়ি মেলা, ফুল ও বই মেলা, কিডস কার্ণিভ্যাল, ম্যাজিকাল শো, আনপ্লাগড মিউজিক শো, ফ্যাশন শো। থাকছে প্রতিটি দোকান থেকে ১০০ টাকার কেনাকাটায় র্যাফেল ড্র’র মাধ্যমে আকর্ষনীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ।
এছাড়া বিশেষ আকর্ষন হিসেবে থাকছে প্রতি সপ্তাহে সেলফি কনটেস্ট এবং বিজয়ীদের জন্য মুল্যবান পুরস্কার।


