নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী সেতু এলাকায় ইয়াবা সহ দুই তরুণকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাদের তল্লাশি করা হয় এবং৩৮ হাজার৮০ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালীর ২ তরুণ রুবেল মিয়া (২২) ও ইউনুস মিয়া (২২)।এ প্রসঙ্গে র্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম শহরে প্রবেশ করবে এমন খবরে কর্ণফুলী সেতুতে চেকপোস্ট বসানো হয় এবং তল্লাশি চালিয়ে তাদের আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং ইতিমধ্যে গ্রেফতার দুজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা করা হয়েছে।
এসময় তিনি আরো বলেন,তারা উভয়ই পেশাদার ইয়াবা ব্যবসায়ী। প্রায় সময় সুযোগ পেলেই তারা টেকনাফ থেকে কক্সবাজার হয়ে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসেন।


