সায়েম মাহমুদ,
চকবাজার থানা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী এবং খাবার পানি ও স্যালাইন বিতরণ
১৭ই এপ্রিল ২০২৫ নগরির জামাল খান ডা: খাস্তগীর সরকারি মহিলা উচ্চ বিদ্যালয়ের সামনে চকবাজার থানা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী এবং খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
চকবাজার থানা ছাত্রদলের সি: যুগ্ন আহবায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক মোরশেদ হাসান নয়নের সঞ্চালনায় উক্ত শিক্ষাসামগ্রী এবং খাবার পানি ও স্যালাইন বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক জিএম সালাহউদ্দিন কাদের আসাদ বলেন,কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে সারাদেশের মত চট্টগ্রামেও এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় আমাদের কার্যক্রম পরীক্ষা চলাকালীন মাস ব্যাপী চলমান থাকবে।এসময় ,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আরিফ মইনউদ্দিন ওয়াশিম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিপন আহম্মেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আহমেদ শেতাব,নগর ছাত্রদল নেতা আবিদ আবদুল্লাহ তাকরিম,
বাকলিয়া থানা ছাত্র দল নেতা ইসমাইল আহমেদ নাঈম, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বাপ্পি,ছাত্রদল নেত্রী পুজা দাশ,মোঃ সাঈদ হোসেন, এ কে আল মিজান,জয়নাল আবেদীন আশিক, ইউনুস, মোশাররফ হোসেন সাগর,শাহাজাহান হৃদয়, মোরশেদ,মোঃআরাফাত,সাজ্জাদ, জুয়েল, নয়ন,সোহেল, রাহাত,বেলাল প্রমুখ।


