রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

চট্টগ্রামে নিখোঁজ স্কুল ছাত্র অভিক দে’র সন্ধান চায় পরিবার!

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক:
নগরীর চকবাজার থানাধীন ডিসি রোডের গনি কলোনী ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি অভিক দে (১৫) নামে এক ছাত্র। সে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার সন্ধান চেয়ে আশেপাশের বিভিন্ন জায়গা ও আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সবখানেই খোঁজ নেয়া হয়।

চকবাজার থানায় অভিক দে (১৫) নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ ছাত্রের মা কনিকা দেয়। জিডি নং ৪৮৩, তাং ১১/১২/২০২১।

বিজ্ঞাপন

জিডি মূলে জানা যায়, গত ১০ ডিসেম্বর দুপুর ২টার দিকে চকবাজার থানাধীন ডিসি রোডের গনি কলোনী ভাড়া বাসা থেকে বের হয়। যাওয়ার পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায় নি।

বিজ্ঞাপন

 

নিখোজ অভিক দে’র উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা, হালকা স্বাস্থ্যবান। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

কোন সহৃদয় ব্যক্তি নিখোঁজ অভিক দে’র সন্ধান পেয়ে থাকলে ০১৮১৭-৭৫০৮৫১ ও ০১৮১৭-৭৫৪৭০৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত