নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চবিতে মাটির নিচ থেকে ১৫ বছরের পুরনো ২৮টি কিরিচ উদ্ধার —
বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের পাশের পাহাড় থেকে উদ্ধার হওয়া ২৮ টি কিরিচ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরিত্যক্ত অবস্থায় ১০-১৫ বছরের পুরনো ২৮ টি কিরিচ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের পাশের পাহাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মিজানুর রহমান সিভয়েসকে বলেন, এফ রহমান হলের পিছনে পানির ট্যাংকির কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় মাটি খুঁড়তে গিয়ে জং ধরা কিছু কিরিচ পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা প্রক্টরিয়াল বডিকে নিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৮টি কিরিচ উদ্ধার করি। অস্ত্রগুলো ১০-১৫ বছরের পুরনো বলেও জানান তিনি।



