জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা ” বঙ্গবন্ধু ”
টেকনাফ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু
আনোয়ারুল ইসলাম
( রঙ্গিখালি,টেকনাফ )
বঙ্গবন্ধু জাতির বন্ধু
স্মৃতিতে যে অম্লান,
জাতির পিতার জাতির আশায়
বাঁচায় জাতির প্রাণ।
সোনার দেশেটা রক্তে ভেসেছে
আগস্ট বহে শোকে,
গভীর সে রাতে ধানমন্ডিতে
ঝাঁঝরা করলো বুকে।
শোকের ছায়ায় স্মৃতির পাতায়
চোখের অশ্রু জলে,
অভাগাজাতির বিপথগামীর
মীর জাফরের দলে।
জাতির বেঈমান নিলো যে প্রাণ
নিভে গেলো আশা রবি,
স্বপরিবার ধুলায় মিসিল
অমানিশার’সে ছবি।
নিমকহারাম বেঈমান ওরা
অবিশ্বাসে বাঙালি,
শোকের ছায়া হতবিহবল
পুড়ে হলো কাঙ্গালী।



