রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব: আলহাজ্ব ইদ্রিস মিয়া

আপডেট:

সায়েম মাহমুদ, চট্টগ্রাম:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা জনগণের হাতে তুলে দেয়া আমাদের দায়িত্ব বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া।

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে ধারাবাহিকভাবে মাঠে কাজ করছেন বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বয়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭) অক্টোবর) বিকেলে আলহাজ্ব ইদ্রিস মিয়া পটিয়া থানার মোড় এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করে শহীদ ছবুর রোড ও রেলস্টেশন হয়ে, পটিয়া থানারহাট ও ক্লাবরোড প্রদক্ষীন করে এবং পটিয়া শহীদমিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত করেন এই কর্মসূচি।

আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন,
> “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং সুশাসন নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। এজন্য আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের হাতে তুলে দিচ্ছি। প্রতিটি পরিবার ও জনপদে এ দফাগুলো পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে ভোটগ্রহণ, বিচার বিভাগের স্বাধীনতা, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, দুর্নীতি দমন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই সংস্কার, এবং বেকারত্ব নিরসনে কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ঘোষিত ৩১ দফায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

প্রচারপত্র হাতে পেয়ে আলহাজ্ব ইদ্রিস মিয়াকে সাধারণ জনগণ জানান,

“যদি এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়, তাহলে সত্যিই দেশের সাধারণ মানুষ উপকৃত হবে। আমরা চাই—কথায় নয়, কাজে প্রমাণ।”

এসময় তরুণ ভোটাররা বলেন,

“শিক্ষা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতিগুলো বাস্তবে পরিণত হলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ আলোকিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা
জাহাঙ্গীর কবির,জাহাঙ্গীর আলম চৌধূরী
এস এম সুমন, হারুন চৌধুরী, মোঃ নাছির
আবুল বশর সওদাগর, এডভোকেট ফোরকান, নুরুল আমিন মধু সেলিম সিকদার, সোলায়মান বাদল
আবু জাফর চৌধুরী, জসিম সওদাগর, সেলিম মাষ্টার, নাজমুল হোসেন, হাজ্বী নরুল আলম, জিয়াউর রহমান, জাগীর মেম্বার, এডভোকেট জসিম
ফারুক আহমেদ, মাহাবুবুল আলম, শফিকুল আলম চেয়ারম্যান, আক্তারুজ্জামান, মামুন সিকদার
মীর আহম্মদ, হাজ্বী জাহাঙ্গীর আলম, আলমগীর মেম্বার, মোঃ গফুর, মোঃ রুবেল, পটিয়া পৌরসভার বিএনপি আবছার উদ্দিন সোহেল ফরিদুল আলম জয়নাল আবেদীন আঙ্গুর, জাফরুল ইসলাম, আবু তৈয়ব, নাজিম উদ্দিন, আলতাফ হোসেন, মো কামাল উদ্দিন ,জিয়া, স্বেচ্ছাসেবক দল মোঃ মুরাদুল আলম, আব্দুল কাদের এস এম সরোয়ার, সাখাওয়াত হোসেন, পটিয়া উপজেলা ছাত্রদল আশরাফ উদ্দিন নয়ন, মোঃ ফারুক আহম্মেদ, মোঃ সয়ন, মোঃ জাবেদ, মোঃ রুহান, মোঃ মহিৎ প্রমূখ।

এছাড়া লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ পটিয়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত