রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পটিয়াকে আধুনিক ও পরিকল্পিতভাবে সাজানোর প্রতিশ্রুতি- এম এয়াকুব আলী

আপডেট:

সায়েম মাহমুদ,
চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি ও সমাজসেবক এম এয়াকুব আলী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটিয়ার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সমসাময়ীক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (২৩ আগষ্ট) রাতে নগরীর চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি পটিয়াকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা উন্মোচন করেন।

বিজ্ঞাপন

এম এয়াকুব আলী বলেন, আমার লক্ষ্য শুধু দলের এমপি হওয়া নয় বরং সকল দলের, সকল শ্রেণি-পেশার মানুষের এমপি হয়ে কাজ করা। নির্বাচিত হলে পটিয়াকে মাস্টারপ্ল্যানের মাধ্যমে সাজানো হবে। যেখানে অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্য সেবা, কর্মসংস্হান সৃষ্টি ও শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করা হবে।

দক্ষিণ জেলা এলডিপির এ নীতিনির্ধারক আরও বলেন, পটিয়াকে বন্দরনগরী চট্টগ্রামের গেটওয়ে হিসেবে ব্যবহার করে একটি আধুনিক নগর মডেল গড়ে তোলা হবে। যেখানে থাকবে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন, বাণিজ্যিক কেন্দ্র, সবুজায়ন এবং নদী ও খাল পুনঃউন্নয়ন প্রকল্পের মতো বাস্তবসম্মত সময়োপযোগী পদক্ষেপ।

বিজ্ঞাপন

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২০০৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে পটিয়া সংসদীয় আসনে আমি মনোনীত হয়েছিলাম। তবে ওয়ান-ইলেভেনের রাজনৈতিক অস্থিরতার কারণে সেই নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। এরপর থেকেই আমি ব্যবসা, সমাজসেবা ও দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছি।

পটিয়ার কৃতি সন্তান শিল্পপতি এম এয়াকুব আলী ব্যবসায়িক মেধা ও দূরদর্শিতার মাধ্যমে দেশের শিল্পখাতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। চট্টগ্রাম-ঢাকায় শিল্পপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক উদ্যোগের মাধ্যমে তিনি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিতেই অবদান রাখেননি বরং শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সমাজসেবামূলক কাজে তিনি সমানভাবে পরিচিত। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, অসহায়দের জন্য চিকিৎসা সহায়তা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পৃষ্ঠপোষকতা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি বরাবরই এগিয়ে এসেছেন।

তার ঘনিষ্ঠ সহযোগীরা জানান, ব্যবসা ও সমাজসেবা থেকে অর্জিত অভিজ্ঞতা তিনি রাজনীতিতেও প্রয়োগ করতে চান। তাদের মতে, উন্নয়ন শুধু প্রতিশ্রুতি নয়, এটি হতে হবে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ও সুশাসনের সমন্বয়।

স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এম এয়াকুব আলীর প্রার্থীতা পটিয়ার রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে। একজন সফল শিল্পপতি ও অভিজ্ঞ সংগঠক হিসেবে তার ভাবমূর্তি, দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা এবং উন্নয়নমুখী পরিকল্পনা মধ্যবিত্ত, তরুণ ও পেশাজীবী শ্রেণির মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে পারে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক ডা. রিজওয়ান আজাদ,  গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক নাদের জামান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত