রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পটিয়ায় ট্রাককে পিছন থেকে ধাক্কা; সিএনজি চালক নিহত

আপডেট:

পটিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় একটি ট্রাকে ধাক্কা লেগে জালাল ড্রাইভার (৬০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাইপাস বাগদন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল আহমদ বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মৃত কবির আহমদ এর পুত্র।

বিজ্ঞাপন

স্থানীয় সিএনজি চালক মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী জানান, গিরি চৌধুরীর বাজারের দিক থেকে ইন্দ্রপুলের দিকে যাচ্ছিলেন জালাল। বাগদন্ডী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পাপিয়া বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত