রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পটিয়ায় ফুলকলি ফ্যাক্টরীর দূষণ বন্ধে গণস্বাক্ষর কর্মসূচি

আপডেট:

সায়েম মাহমুদ,
চট্টগ্রামের পটিয়া ফুলকলি ফুড প্রোডাক্টস লিমেটেড-এর পরিবেশ দূষণ বন্ধ না হলে ফ্যাক্টরী সিলগালা করার দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। উপজেলার গৈড়লার টেক এলাকা থেকে শুক্রবার বিকেল ৪.৩০ টায় ‘গণস্বাক্ষর কর্মসূচি’র উদ্ভোধন করা হয়।

জানা যায়, পটিয়া ফুলকলি ফ্যাক্টরীর দূষণ বন্ধ না হলে ফ্যাক্টরী সিলগালা করার দাবীতে ‘পটিয়ার সর্বস্তরের জনতা’র ব্যানারে ১৮এপ্রিল-২২এপ্রিল পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গৈড়লার টেক, নাইখাইন ,গৈড়লা, উজিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে গণস্বাক্ষর নেওয়া হয়। গণস্বাক্ষর কর্মসূচিতে এলাকার শত-শত মানুষ অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

গণস্বাক্ষর কর্মসূচির উদ্ভোধনী বক্তব্যে জননেতা ওহিদুল ইসলাম বলেন, ” অবিলম্বে ফুলকলি ফ্যাক্টরীর দূষণ বন্ধ করতে হবে। ফুলকলি কর্তৃপক্ষ যদি মনে করে, অতীতের ধারাবাহিকতায় তারা চাঁদাবাজদের ম্যানেজ করে পরিবেশ দূষণ করে যাবে তাহলে ভুল করবে। ফুলকলিকে দ্রুততম সময়ের মধ্যে ইটিপি প্ল্যান কার্যকর করে বর্জ্য পরিশোধন করে খালে ফেলতে হবে। না হয় এলাকাবাসী ফুলকলির বর্জ্য নিষ্কাশনের পাইপ বন্ধ করে দিতে বাধ্য হবে।”

উল্লেখ্য , পটিয়ার সর্বস্তরের জনতা’র ব্যানারে বিগত ১২ এপ্রিল ফুলকলি ফ্যাক্টরীর দূষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে গণস্বাক্ষর কর্মসূচি, পরিবেশ অধিদপ্তরের ডিজি বরাবর লিখিত অভিযোগ, পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপিসহ এই তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত