রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘ভালোবাসায় বসন্ত’- মাসুদা আকতার তিশা

আপডেট:

ভালোবাসায় বসন্ত
মাসুদা আকতার তিশা

ভালোবাসা আর ফাগুনের ছোয়ায়
মেতে উঠুক সকলে,
রঙিন সাজে সেজে উঠুক
বসন্তের এই ফাল্গুনে।

বিজ্ঞাপন

হলুদ শাড়ি আর খোপায় ফুল
দুলছে হাওয়ায় আমের মুকুল,
মৌচাকে ভরে আছে মৌমাছি
উড়ছে ফুলে প্রজাপতি।

লাল গোলাপ আর ভালোবাসায়
বসন্তে আজ মুগ্ধহারা,
প্রকৃতির এই নতুন রূপ
উৎসবে পরিবার প্রিয় মুখ।

বিজ্ঞাপন

লেগেছে আগুন গাছের ফাকে
কৃষ্ণচূড়ার ডালে ডালে,
গাছে গাছে ফুলের সুবাস
উৎসবে আজ সকলে উদ্ভাস।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত