রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

“মাতৃভাষা” মাসুদা আকতার তিশা!

আপডেট:

“মাতৃভাষা”
মাসুদা আকতার তিশা

বাংলা আমার মায়ের ভাষা
তুমি যে মুখের প্রথম বুলি
ভাষা তুমি কত রক্তে মাখা
মনে পড়ে যায় সেদিনের কথা।
শ্রদ্ধা ভরে করছি স্মরণ
ভাষা শহীদ ভাই তোমাদের
বিধবা রা স্বামী হারিয়েছে,
হারিয়েছিলো মা, তাদের সন্তান
বিনিময়ে দিয়েছে তারা আত্নদান।
ভাষার জন্য দিয়েছো প্রাণ
যেতে দাওনি তবু মান,
এখন আমরা গাইতে পারি
বাংলা ভাষার এ গান।
বাংলা তুমি আমার মাতৃভাষা
আমার স্বাধীন চেতনার মনোভাব,
তাই গর্ব করে বলি আমি
প্রিয় বাংলা মা , আমারই অহংকার।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত