রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

সন্দ্বীপ সাহিত্য পরিষদ পুনর্গঠন

আপডেট:

সন্দ্বীপ প্রতিনিধি,
দীর্ঘদিনের বন্ধ্যাত্যের খরা মুছতে এবং ঝিমিয়ে পরা সন্দ্বীপের সাহিত্যাঙ্গন কে চাঙ্গা করতে কিছু সক্রিয় সাহিত্যামোদীদের নিয়ে একসময়কার ” সন্দ্বীপ সাহিত্য পরিষদ ” কে পূনর্গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ৬ জুন,শনিবার,বিকেল ৪ টায়
খন্তারহাটস্থ মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এক পরামর্শ সভা আহবান করা হয়। এতে সভাপতিত্ব করেন মাষ্টার আবুল কাশেম শিল্পী।

বিজ্ঞাপন

সভায় অংশগ্রহনকারীগনের মধ্যে উপস্থিত ছিলেন- কাজী শামসুল আহসান খোকন, সাইফুল ইসলাম ইনসাফ, ইলিয়াস কামাল বাবু,মোস্তফা হায়দার,নীলাঞ্জন বিদ্যুৎ, জামাল আবদুল নাছির শাহী,ইসমাইল হোসেন মনি ও ইলিয়াছ সুমন।

সভার শুরুতে দেশ- বিদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরন করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করা হয়। এবং যারা আক্রান্ত আছেন তাদের সুস্থতা কামনা করা হয়। এ ছাড়া
এ ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সবাই কে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়

বিজ্ঞাপন

পরে সন্দ্বীপের সাহিত্য চর্চ্চার অতীত- বর্তমান নিয়ে পারস্পারিক মতবিনিময় ও আলোচনা শেষে কাজী শামসুল আহসান খোকন কে আহবায়ক ও ইলিয়াস কামাল বাবু কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সভার সিদ্ধান্ত অনুসারে পরিষদের পক্ষ হতে আগামী ১৫ দিনের মধ্যে করোনা বিষয়ক ছড়া-কবিতা সংগ্রহ করে একটি ভাজপত্র বের করা হবে। এবং স্বরচিত লেখা নিয়ে প্রতি ত্রৈমাসে একটি করে সাহিত্যবাসর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত