রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘স্বপ্ন আর স্মৃতি’- মাসুদা আকতার তিশা

আপডেট:

‘স্বপ্ন আর স্মৃতি’
মাসুদা আকতার তিশা

জীবন এক গুচ্ছ স্বপ্ন দিয়েছে
পরিস্থিতি সব কেড়ে নিয়েছে,
সুযোগ গুলো সবই হারিয়ে
স্মৃতিগলো আজো রয়ে গেছে,
মাঝেমধ্যে ভাবি আর মাঝেমধ্যে হাসি
শুধু স্মৃতি সব দেখি আর
নিরবে চোখের জ্বল ফেলি,,
সবার খুশিতে আজ আমি খুশি
তবুও ব্যস্ততার মাঝে মনের অনুভুতি,
পুরোনো সব কথা নাড়া দিয়ে
মন আমার যায় যে হারিয়ে,
অনেক কিছুই হারালাম আর
পেলাম অনেক কিছু,
থমকে যাওয়াটা নিশ্বাস টা আর
ফিরে পেলাম না তবু,
মানিয়ে নিতে শিখেছি আজ
সব রকমের পরিবর্তন,
তবুও স্মৃতির মাঝে যেন
সব কিছুই সমাবর্তন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত