সায়েম মাহমুদ,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯শে জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পটিয়া উপজেলা শাখা একটি বিশাল স্বাগত মিছিলের আয়োজন করে।
মিছিলটি পটিয়া সদরের ডাক বাংলো মোড় থেকে শুরু হয়ে পটিয়া উপজেলা গেইট এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এই স্বাগত মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া উপজেলা শাখার সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং থানা আমীর জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন চট্রগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফরিদুল আলম, পটিয়া পৌরসভা জামায়াতের আমীর মাস্টার সেলিম উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবু সাদেক, এসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, জয়নাল আবেদিন আয়াজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, আগামী ১৯শে জুলাইয়ের জাতীয় সমাবেশ দেশের জন্য একটি ঐতিহাসিক ও শক্তিশালী রাজনৈতিক আয়োজন হবে এবং এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। সফল সমাবেশের জন্য সকল এলাকার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর নেতারা জনগণকে আগামী কার্যক্রম সম্পর্কে অবহিত এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৯ তারিখ ৭ দফা দাবি আদায়ের জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।



