কর্নেলহাটে চলছে ঈদ শপিং, অভিযান ভ্রাম্যমাণ আদালতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ৩৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
১০ মে পর থেকে নগরে খুলেছে অনেক ছোট বড় মার্কেট। সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনার কথা থাকলেও তা বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না।

শুক্রবার (১৫ মে) নগরের কর্নেলহাটের মার্কেট ও ফুটপাতে ঘুরে দেখা যায়, ক্রেতারা পরিবার নিয়ে মার্কেটে যাচ্ছেন ঈদ শপিং করতে। ঘুরে ঘুরে করছেন ঈদের কেনাকাটা। দোকানে বিক্রেতারাও মানছেন না সামাজিক দুরত্ব।

এদিকে শুক্রবার দুপুরেই কর্নেলহাটে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ অভিযানের নেতৃত্ব দেন।এসময় তিনি সামাজিক দূরত্ব ও পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী না রাখার অভিযোগে একটি মার্কেটের দুই দোকানদারকে জরিমানা করে সর্তক করে দেন। এছাড়া একে খান গেইট থেকে নিষেধাজ্ঞার মধ্যে গণপরিবহন চালানোয় বেশকয়েকটি গাড়ির চালককেও জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্নেলহাটে চলছে ঈদ শপিং, অভিযান ভ্রাম্যমাণ আদালতের

আপডেট সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০