শাহাদাত হোসাইন জুনাঈদী, বোয়ালখালী:
“সৃষ্টির আদি লগ্ন থেকে সবাই কিছুর শুরু আর শেষ দুটোই থাকে”-এটি চিরন্তন সত্য। তেমনি বোয়ালখালী থানার তদন্ত অফিসার হেলাল উদ্দীন ফারুকী গত বছরের জুলাই মাসে বোয়ালখালী থানায় যোগদান করে সুনাম ছড়িয়েছেন অবিরত। তার কর্মের মাধ্যমে বোয়ালখালীবাসী মনে স্থান করে নিয়েছে দ্রুত। বোয়ালখালীর মাটি ও মানুষের সাথে মিশে গিয়েছে। কিন্তু দায়িত্বের কারণে বোয়ালখালী থানা থেকে মিরসরাই জোরারগঞ্জ থানায় বদলি হয়ে যায়।
দায়িত্বকালীন সময়ে তিনি কধুরখীল ইউনিয়ন ও জাতীয় সংসদ চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনের দায়িত্ব পালন করেন। উপ নির্বাচনের সময় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন। এছাড়াও মহামারি করোনা ভাইরাসের এই কঠিন পরিস্থিতিতে বোয়ালখালীবাসীকে সচেতন করতে হাতে মাইক নিয়ে আঞ্চলিক ভাষা মাইকিং করে।
বিদায়বেলায় বোয়ালখালী আর বোয়ালখালীবাসীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে আবেগগন পোষ্ট দেয়। পোষ্টটি সরাসরি তুলে ধরা হল,
বোয়ালখালী আর বোয়ালখালীর মানুষকে আমি কখনই মিস্ করব না।আমি গত বছরের জুলাই মাসে বোয়ালখালী থানায় যোগদান করেছিলাম।দশমাস চাকুরী করেছি এখানে।কধুরখীল ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানকালে আমি এখানে আমার সামর্থ্যের সর্বোচ্চটা ঢেলে দিয়েছি।সংসদের উপ-নির্বাচনের সময় আমি এ থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে ছিলাম।সে সময় সর্বস্তরের মানুষ আমাকে সহযোগীতা করেছেন।তাদের প্রতি কৃতজ্ঞতা জানালে আমি অকৃতজ্ঞই হয়ে যাব।আমি সরকারি চাকুরীজীবী, পেশাদারিত্বের সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালনই আমার ধ্যান ও ধর্ম।সব সময়ের মত বোয়ালখালীতেও আমি সেটাই করেছি।বাধা ছিল না,সেটা আমি বলব না।আমি সেটা অতিক্রম করেছি।এখানেই আমার সাথে অনেকের মতের অমিল হতে পারে।এ জন্য আমি ক্ষমাপ্রার্থী,এ ব্যর্থতা একান্তই আমার।আমি আপনাকে বুঝাতে পারিনি,কি করা আপনার উচিত ছিল।কর্তব্যকালের সকল প্রকার ভুল,ব্যর্থতা,অসুবিধা আর বিচ্যুতিগুলো একান্তই আমার।এখানে ইতিবাচক কিছু হয়ে থাকলে তার সব পাওনা বোয়ালখালীর সম্মানিত সকল নাগরিকের,আমার সহকর্মীদের।
এখনই বোয়ালখালী ত্যাগ করতেছি।কাউকেই বলতে পারিনি বা বলিনি।ভুলে গেলে চলবে না আমিও মানুষ,এ সমাজেরই একজন।
দেখা না হলেও কথা হবে আপনাদের সাথে।ভাল থাকবেন সবাই।মহান রব নিশ্চয়ই সকলের সহায় হবেন।
আবারো বলছি,বোয়ালখালী আর বোয়ালখালীর মানুষকে কখনই আমি মিস্ করব না।কেন জানেন?
এই মাটি আর এই মাটির মানুষকে আমি অনেকবেশি ভালবাসি।অতএব,যোগাযোগটা থাকবে নিয়মিতই।মিস্ করার সুযোগ কই?নতুন কর্মস্থলে আজই যোগদান করব ইনশাহ আল্লাহ।
তার এই পোষ্টটিতে বোয়ালখালী সাধারণ জনগণের অকৃত্রিম ভালোবাসা জড়িত মন্তব্য ফুটে উঠেছে।