২নং ইউনিট আওয়ামীলীগের উদ্যোগে এাণ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৭:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ৭৬ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
১৩ নং ওয়ার্ড এক্স,ই,এন কলোনিতে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে ঘরে অবস্থানরত কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ২নং ইউনিট আওয়ামীলীগ।
শনিবার (১৬ মে) বিকাল ৪ টায় ২নং আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর এক্স,ই,এন কলোনিতে দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।তিনি বলেন, বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে কর্মহীন গরীব খেটে খাওয়া হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় বিভিন্নধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
আগামীতে ১৩ নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ হোসেন হিরন এর সহযোগিতায় আরো এাণ বিতরণ করা হবে। তিনি নিজে উদ্যোগী হয়ে এসব ত্রাণ দিচ্ছেন বলে জানান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ইউনিট আওয়ামীলীগের সদস্য মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল করিম,১৩ নং যুবলীগ নেতা মোঃ সোহেল,দুলাল, কোরবান আলী,কামাল হোসেন সহ ইউনিট নেতা কর্মিরা উপস্তিত ছিলেন।










