মো. জিপন উদ্দিন, ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রথম একজন করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির জানাযা-দাপন সম্পন্ন হয়েছে। উপজেলার নাজিরহাট পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড সংলগ্ন শেখ আহমদ আলী তালুকদার বাড়ীর মৃত আব্দুল হাকিমের পুত্র বজল আহমদ(বিএসসি) (৭৯) চট্টগ্রাম নগরীর ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করতেন।
জানা যায়, গত শুক্রবার (১৫ মে) জ্বর,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন, পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং ১৬মে(শনিবার) রাতে সেখানে তিনি মারা যান।
রবিবার(১৭ মে) তার নীজ বাড়ি ফটিকছড়ি নাজিরহাট পৌরসভাস্থ এবিসি স্কুল মাঠে উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়। করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ গোসল করানো থেকে শুরু করে লাশ কবরে রাখা পর্যন্ত কাজ গুলা সম্পন্ন করেন কোভিট-১৯ করোনা ভাইরাসে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ ও মৃত ব্যক্তির দাপন কাজে নিয়োজিত আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সংস্থা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন বলেন, আমরা সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের নেতৃত্বে লাশ জানাযা-দাপন সম্পন্ন করেছি। সন্দেহ করা হচ্ছে উনি করোনায় আক্রান্ত ছিলেন, রিপোর্ট আসলে আমরা তা নিশ্চিত হতে পারব।