“এস আলম” গ্রুপ পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ২৩৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
দেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপ। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ৫ ভাইসহ পরিবারের ৬ সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ১৬ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে তাদের নমুনা সংগ্রহ করা হলে রোববার (১৭ মে) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের(চমেক) ল্যাবের পরীক্ষায় এস আলম পরিবারের ওই ৬ সদস্য করোনা পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হন। এরপর পরই পুলিশ সুগন্ধা এক নম্বর সড়কের বহুতল এ ভবনটি লকডাউন করে দেয়৷

করোনা আক্রান্তরা হলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই যথাক্রমে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ (লাবু), একই গ্রুপের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম। ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম। এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি এবং ফারজানা পারভীন নামে পরিবারের একজন নারী।

তারা চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকার এক নম্বর সড়কে বসবাস করেন। তবে সাইফুল আলম মাসুদ বাংলাদেশে করোনা সংক্রমণের শুরু থেকেই সিঙ্গাপুরে অবস্থান করায় তিনি নিরাপদে আছেন বলে পারিবারিক সূত্র জানায়।
এর আগে গত শনিবার করোনা আক্রান্ত হয়েছিলেন মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ল্যাবে সর্বমোট ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে সর্বমোট ৩৪ জনের ফলাফল পজিটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৩১ জন ও উপজেলার দুজন রয়েছে। নগরের এই ৩১ জনের মধ্যে সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৬ বাসিন্দার করোনা রিপোর্টও পজিটিভ আসে। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ৫ ভাই ছাড়া তাদের পরিবারে করোনা পজিটিভ অন্যজন হলেন এক ভাইয়ের স্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“এস আলম” গ্রুপ পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৪:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০