Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারা বোয়ালিয়া নতুন মাদরাসার শুরা কমিটির পক্ষ থেকে সতর্কবাণী প্রদান

আনোয়ারা বোয়ালিয়া নতুন মাদরাসার শুরা কমিটির পক্ষ থেকে সতর্কবাণী প্রদান

আনোয়ারা বোয়ালিয়া নতুন মাদরাসার শুরা কমিটির পক্ষ থেকে সতর্কবাণী প্রদান

আনোয়ারা প্রতিনিধি,
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা জামেয়া এহয়াউল উলুম বোয়ালিয়া নতুন মাদরাসার শুরা কমিটির পক্ষ থেকে সকল দ্বীনি ভাইদের প্রতি বিশেষ সতর্কবার্তা প্রদান করেন শুরা কমিটি।

বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে যে,বিগত ২২/০২/২০২০ ইংরেজি হইতে বোয়ালিয়া নতুন মাদরাসার প্রাক্তন পরিচালক মাওলানা লোকমান হাকিম এবং সহকারী পরিচালক মাওলানা জামাল উদ্দীন উভয়ে শুরা কমিটির চেয়ারম্যান জামিয়া পটিয়া মাদরাসার পরিচালক মাওলানা মুফতি আব্দুল হালিম বুখারীর নিকট সেচ্ছায় তারা মাদরাসা পরিচালনা থেকে অব্যাহতি পত্র পেশ করেন।এবং সেটা বিগত ১৫/০৩/২০২০ ইংরেজিতে শুরা কমিটির সর্বসম্মতিক্রমে তাদের অব্যাহতি পত্র গৃহীত করে।

তাদেরক মাদরাসার সকল কার্যক্রম ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ততক্ষণাৎ মাদরাসার পরিচালনার জন্য এলাকার মুরব্বী হিসেবে মাওলানা আব্দুল লতিফ প্রকাশ শাহ সাহেব হুজুরকে নতুন পরিচালক হিসেবে নিযুক্ত করে শুরা কমিটি।

বোয়ালিয়া নতুন মাদরাসা সকল মুহিব্বিন মুসলমান এবং মাদরাসা প্রতিষ্ঠাতা মাওলানা আলী আহমদ রহঃ এর মুরিদ ভক্তদের প্রতি শুরা কমিটির আহবান যে মাদরাসার সাবেক সহকারী পরিচালক মাওলানা জামাল উদ্দীন বিগত দীর্ঘ ৮ বছর যাবত মাদরাসার জন্য বাংলাদেশ এবং বিদেশে(ওমান) থেকে চাঁদা উত্তোলন করে আসছিল।

তবে গত ১৫/০৩/২০২০ ইংরেজিতে মাদরাসা থেকে অব্যাহতি নেওয়াতে তার সাথে মাদরাসার কোন রকম সম্পৃক্তা নেই।
অতএব তার সাথে মাদরাসার কোন রকমের লেনদেন যোগাযোগ বা মাদরাসার জন্য কোন চাঁদা হাদিয়া তার হাতে না দিয়ে বর্তমান পরিচালক মাওলানা আব্দুল লতিফের সাথে মাদরাসার যেকোন সংক্রান্ত বিষয়ে যোগাযোগ এবং দান অনুদান করে মাদরাসার পড়ালেখার মান উন্নয়নের জন্য ০১৮৮৭৩৮০৬৭৮ নাম্বারে যোগাযোগ করার আহবান জানান শুরা কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here