Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ফটিকছড়িতে ভোররাতে বিপনি-বিতানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা ও মামলা

ফটিকছড়িতে ভোররাতে বিপনি-বিতানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা ও মামলা

ফটিকছড়িতে ভোররাতে বিপনি-বিতানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা ও মামলা

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
ঈদ-উল ফিতর সামনে রেখে বিপনি-বিতান খোলার ব্যাপারে সরকারি নির্দেশনা থাকলেও দেশের বিভিন্ন স্থানে মরণব্যাধি করোনার প্রকোপ থেকে নিজের জীবন রক্ষার্থে বেশিরভাগ জায়গায় ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা বিপনি-বিতান গুলা বন্ধ রাখার সিন্ধান্ত নেন। একইভাবে উত্তর চট্টলার ফটিকছড়ি উপজেলার সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি’র সাথে উপজেলার বিভিন্ন বাজার সমিতির প্রতিনিধিরা এক বৈঠকে ফটিকছড়ির বিপনি-বিতান গুলাও বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেন, কিন্তু কে শুনে কার কথা! আদেশ অমান্য করেও দোকান মালিকরা দোকানের সামনে তালা দিয়ে ভিতরে করে আসছিল রমরমা ব্যবসা, ভোররাতে প্রশাসনের নজরদারি এড়াতে তারা খুলে বসে দোকান,নেই কোন সামাজিক দূরত্ব। এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভোররাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, এতে ১৪টি মামলা ও ২লাখ ৪০হাজার ২’শ টাকা জরিমানা করা হয়।

সোমবার(১৮ মে) ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করে সাড়ে সাতটা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের নেতৃত্বে ও ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতারের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও নির্দেশনা অমান্য করার কারণে মোট ১৪টি মামলা ও ২লাখ ৪০হাজার ২’শ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, ১০ টা থেকে ৪ টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারের নির্দেশনা না মেনে ভোর রাত থেকে দোকান খুলে ব্যবসা করার অপরাধে শাস্তি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here