কক্সবাজারের প্রবীণ আইনজীবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলামের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সংবাদদাতা,
প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি শ্রদ্ধেয় জহিরুল ইসলাম আজ সোমবার দুপুরে চট্টগ্রামস্থ তাঁর জৈষ্ঠ্য সন্তান জাহেদুল ইসলামের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালল্লিহি .. রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয়।

মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এডভোকেট জহিরুল ইসলাম কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য, কক্সবাজার জেলার গর্ভনর, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। কক্সবাজার শহরের বয়তুশ শরফ সড়কের বাসিন্দা এডভোকেট জহিরুল ইসলাম মৃত্যুকালে ৩ পুত্র, ৩ কন্যা, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী, অনুসারী রেখে যান।

তিনি জীবনকালে “আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিরোধী রাজনীতি’ নামের একটি গ্রন্থের প্রকাশ করেছেন। তিনি বাধ্যকজনিত রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ তথ্য মতে তাঁর মৃতদেহটি কক্সবাজারে আনা হচ্ছে। ১৯ মে জোহের নামাযের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তাঁর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারের প্রবীণ আইনজীবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলামের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

আপডেট সময় : ১২:১৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০