Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে সর্বোচ্চ রেকর্ড, আরও ১৩১ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে সর্বোচ্চ রেকর্ড, আরও ১৩১ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে সর্বোচ্চ রেকর্ড, আরও ১৩১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ এবং সিভাসুতে ৫২৭ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ১৩১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৯৭৬ জন।

মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, মঙ্গলবার বিআইটিআইডিতে ২৬২ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ৮৫ জনের। এর মধ্যে ৪৪ জন চট্টগ্রাম নগরের। উপজেলাতে ১০ জন ( রাউজান-১,হাটহাজারী -১,বাঁশখালী-২,সীতাকুণ্ড -৫,ফটিকছড়ি -১)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে আজ মঙ্গলবার ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৫টি পজিটিভ। তার মধ্যে ৭৪ জন চট্টগ্রামের। বাকি ১ জন কক্সবাজার জেলার বাসিন্দা।

এছাড়া, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে মঙ্গলবার ৭০টি নমুনা পরীক্ষা করে ২০টি পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার তিনজন ও রাঙ্গামাটির ১৭ জন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here