Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কর্ণফুলীতে তিনশ পরিবারের মাঝে যুবলীগ নেতার উপহার সামগ্রী বিতরণ

কর্ণফুলীতে তিনশ পরিবারের মাঝে যুবলীগ নেতার উপহার সামগ্রী বিতরণ

কর্ণফুলীতে তিনশ পরিবারের মাঝে যুবলীগ নেতার উপহার সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি,
কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাশেদ রানার ব্যাক্তিগত পক্ষ থেকে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় নিন্মভিত্ত ও মধ্যভিত্ত তিন শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২১মে বৃহস্প্রতিবার বিকেলে এসব উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সম্পাদক ও তরুণ সমাজসেবক আনোয়ার সাদাত মোবারক, উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক শাহারিয়ার মাসুদ, যুবলীগ নেতা বাবুল মিয়া,জাহাঙ্গীর আলম ও শাকিল মাহামুদ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারিতে চলমান লকডাউনের বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে স্বল্প আয়ের মানুষগুলো। তাই এসব পরিবারের সহযোগীতায় এলাকার বিত্তশালীদের এগিয়ে আসা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here