ইমতিয়াজ মাহমুদ ইমন,
কক্সবাজার জেলা প্রশাসক জনাব কামাল হোসেনের সহযোগিতায় শহরের ৬০০ অসহায় কর্মহীন পরিবারকে ঈদ উপহার সামগ্রী তুলে দিলেন কক্সবাজার শহর আঃলীগ।
উপহার সামগ্রী বিতরন কর্মসূচী উদ্বোধন করে জেলা প্রশাসক কামাল হোসেন বলেন কক্সবাজার শহর তথা গোটা জেলায় কেউ না খেয়ে অভুক্ত থাকবে না। জেলা প্রশাসন সবসময় দৃষ্টি রাখছে জেলায় কোথায় খাদ্য সংকট চলছে।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যান এর সার্বিক ত্বথ্যাবধানে জেলা প্রশাসক কামাল হোসেন উপহার সামগ্রী বিতরন করেন পরিবার গুলোর মাঝে।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো:নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর সহ পৌর আওয়ামী লীগের সকল কর্মকর্তা,সদস্য এবং প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।