Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারায় আমাদের ক্লাবের ঈদ উপহার বিতরণ

আনোয়ারায় আমাদের ক্লাবের ঈদ উপহার বিতরণ

আনোয়ারায় আমাদের ক্লাবের ঈদ উপহার বিতরণ

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকা নিম্ন আয়ের ও অসহায় মানুষের মাঝে সামাজিক সংগঠন আমাদের ক্লাবের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (২২ মে) শুক্রবার বিকালে উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদ মাঠে নিম্ন আয়ের ও অসহায় ২৫০ পরিবারের মাঝে এইসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানন আলহাজ্ব শাহাদাত হোসেন, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, আমাদের ক্লাবের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কফিল, উপদেষ্টা আলমগীর মিনার, মোহাম্মদ শফিউল আজম, সুমন হক, আমির হোসেন প্রমুখ।

এইসব উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ী ১০০ প্যাকেট, লুঙ্গি ৫০ প্যাকেট, পাঞ্জাবি ৫০ প্যাকেট, চাউল ৫০ প্যাকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here