এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলমের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদ বিজ্ঞপ্তি,
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের পরিচালক (বিপণন) মোরশেদুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন মোরশেদুল আলম। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদের ভাই।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ শোকবার্তায় মরহুমের কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, মোরশেদ আলম বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের অন্যতম পরিচালক, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান হিসেবে একাগ্র দায়িত্বপালন করেছেন।

মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলমের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

আপডেট সময় : ০৩:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০