Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১৮৭৩ জন, প্রাণ গেল আরো ২০ জনের

চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১৮৭৩ জন, প্রাণ গেল আরো ২০ জনের

চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১৮৭৩ জন, প্রাণ গেল আরো ২০ জনের

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এক হাজার ৮৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৫২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৮৬ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ১৬ জন পুরুষ এবং চারজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের চার জন, চট্টগ্রাম বিভাগের আট জন, রংপুর বিভাগের দুই জন, সিলেট বিভাগের একজন, ময়মনসিংহ বিভাগের দুই জন, রাজশাহী বিভাগের দুই জন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।

২০ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে মারা গেছেন চার জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন রয়েছেন ।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২৮৬ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ৩০৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪১ জন। এখন পর্যন্ত আইসোলেশন থেকে মোট ছাড়া পেয়েছেন দুই হাজার ৬৯ জন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৩২২ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ৬০ হাজার ৪১৬ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন দুই হাজার ৮৮ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন দুই লাখ পাঁচ হাজার ২৫৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৫ হাজার ১৫৭ জন।

©ইন্ডিপেন্ডেন্ট টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here