দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ৩০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি:
সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে আজ রোববার চট্টগ্রামের ৬০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা প্রতি বছরের মত এবারো দেশের অন্যান্য অঞ্চলের একদিন আগে ঈদুল ফিতর পালন করছেন।

আজ মির্জাখীল দরবার শরীফ প্রাঙ্গণে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জামাতে ইমামতি করছেন দরবার শরীফের পীরজাদা মওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমান। তবে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফে এসে ঈদের নামাজে অংশ নিলেও এবার নিজ নিজ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে জামাত আয়োজনের নির্দেশনা দিয়েছে দরবার কর্তৃপক্ষ।

দরবার শরীফের পীরজাদা মওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমান সমকালকে বলেন, প্রায় আড়াইশো বছর ধরে সৌদি আরবের সময় অনুসরণ করে আমরা ঈদ, রোজা, কোরবানি পালন করছি। সে অনুযায়ী আমরা রোববার পবিত্র ঈদুল ফিতর পালন করবো। সকাল ১০টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। করোনা প্রাদুর্ভাবের কারণে এবার দরবার শরীফে বড় ঈদ জামাতের আয়োজন হচ্ছে না। নিজ নিজ এলাকায় ছোট পরিসরে ঈদের জামাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাতকানিয়া মির্জাখীল ছাড়া দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলার অর্ধ শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।

যেসব এলাকায় পবিত্র ঈদুল ফিতর পালিত হবে সেগুলো হলো- চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, খুনিয়ারপাড়া, হাশিমপুর, কেশুয়া, সাতবাড়িয়া, মোহাম্মদপুর, হারালা, চন্দনাইশ পৌরসভার বুলারতালুক, হরিণারপাড়া, ফকির, সর্বল, কাজী বাড়ী, বাঁশখালীর জলদি, কালিপুর, গুনাগড়ি, গ-ামারার মিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, আনোয়ারার তৈলারদ্বীপ, বরুমচড়া, বারখাইন, বোয়ালখালীর চরনদ্বীপ, খরনদ্বীপ, লোহাগাড়ার আামিরাবাদ, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আধুনগর, মইশামুড়া, খোয়ছপাড়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে

আপডেট সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০