“বেদনায় ভরা ঈদ”- সিয়াম আহমেদ রাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ২২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেদনায় ভরা ঈদ

হারিয়েছে স্বজন
চলে গিয়েছে প্রিয়জন
হৃদয়ভাঙ্গা আঘাতে
কাঁদছে আপনজন

নেই ঈদের খুশি, চারিদিকে শুধু দুঃখ রাশি রাশি, ভাসছে না মুখে সুখের হাসি, মৃত্যু পুরিতে কখন জানি আমি ভাসি, মনব্যথায় তাই আমি অভাগা কাঁদি, আরজি দিয়ে খোদার পায়ে নতুন আশায় বুকবাঁধি। কবে সুস্থ হবে পৃথিবী, কবে উঠবে ধরায় শান্তির রবি, কবে মুছে যাবে দুঃখদূর্দশার স্মৃতি, হৃদয়ের মলিন ব্যাথার কখন হবে ইতি, থামছে না তো মহামারি, কাজে আসছে না কোন নেতার বাহাদুরি, থামছে না ভয়াল প্লাবন, মৃত্যুর দূত যেন করেছে সবাইকে বাঁধন।

থামবে কবে মৃত্যু বন্যা
মুখে ফুটবে স্বস্থির হাসি
অবাদে করব বিচরণ
বাজাবো সুখের বাঁশি

হচ্ছে না তো অনেকের ঈদ নতুন জামা গায়ে, একটু ভাবো তো রাস্তার সেই মানুষরা ঈদের দিনে কেমনে ছিল খালি পায়ে, বুঝতে পারছো কিছু, কত সুখ হাঁটছিলো তোমার পিঁছু, তাও তুমি দিয়েছ উঁকি, একটু যদি সুখরে দেখি, নাড়া দাওনা একটু অন্তরালে, কত শান্তির পরশ ছিল তোমারে লয়ে, জীবন কে করেছ তুমি কতই না তুচ্ছ, অনুভূতির শিকড়ে গিয়ে কিছু কি বুঝছ, হাইরে মানব, কিছু ঐশ্বর্য পেয়ে ভেবেছো নিজেরে দানব, নেই তো আজকে তোমার দানবীয় ক্ষমতা, এখনও সময় আছে করো আত্নার বিশুদ্ধতা, ধনী গরীব সবাই আজ হয়েছে ঘরবন্দি, তফাৎ টা বুঝাতে লাগবে তো কোন কবির কবিময় ছন্দি।

দুনিয়ার ঐশ্বর্য আসবে না কাজে
হাশরের ময়দানে
আখিরাতে ধন্য হবে দুনিয়ার
ভালো কাজের অবদানে

নেই ঈদ খুশির আয়োজন,চলে গিয়েছে প্রিয়জন,হারিয়েছে স্বজন, কাঁদছে আপনজন।চঞ্চল নগরীতে আজ,থেমে গেছে কোলাহল,চিরচেনা ভূবনে নেই আজ, হাসি-খুশির আনন্দমহল।তবুও আশা রাখি মনে, সুখের সূর্য উঠবে কোন এক নবীন ক্ষণে, আছি আমি সেই দিনের
অপেক্ষায়,মৃত্যুর ধূত কখন জানি আমায় নিয়ে যায়,তবুও খোদার কাছে শোকর জানাই,ধরার মাঝে এখন ও বেঁচে আছি তাই।

চলে গেছে কত মানুষ
আছি আমি বেঁচে
কখন জানি আমি ও চলে যাই
কাফনের কাপড়ে সেজে

রমজান তো শেষ হলো, ঈদ টাও ঘনিয়ে এলো, প্রতিবছর ঈদের দিনে আমরা যারা আছি বেঁচে, খুশির মাতমে নতুন কাপড়ে থাকতাম সেজে।(এ’বছর নেই ঈদের খুশি) কিন্তু কবর বাসিদের জন্য শুরু হতো আবার আযাব।আমরা যখন সুখের প্রহর গুনি, তারা তখন দুঃখের প্রহর গুনায় ব্যস্ত থাকে।

কবে আসবে আবার রমজান
সুখে থাকবে কবর’বাসি
থাকতে চাইলে কবরে খুশি খুশি
চলুন না ভাই আল্লাহ’কে ভালোবাসি

এত কিছুর পরেও আপনি আমি আছি সুখের সমুদ্দুরে, এই খুশিতে বলি না একটু আলহামদুলিল্লাহ খোদার দরবারে।
দয়াময় আল্লাহ রেখেছে মোদের আজও ধরার বুকে।
আলহামদুলিল্লাহ্!আলহামদুলিল্লাহ্‌!

লেখকঃ সিয়াম আহমেদ রাকি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“বেদনায় ভরা ঈদ”- সিয়াম আহমেদ রাকিব

আপডেট সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০