Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ৬৫ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৬৫ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৬৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ, সিভাসু ও কমেকে ২৬৪ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ৬৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৭১০ জন।

রবিবার (২৪ মে) রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, রোববার বিআইটিআইডিতে ২০১ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে চট্টগ্রামের ৩৫ জনের। এর মধ্যে ৩৫ জন নগরের বাসিন্দা। ১৬ জন বিভিন্ন উপজেলার।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে রোববার ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ২৮ জন আছেন। বাকি ২ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে রোববার ২২টি নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুইজনের নমুনা পরীক্ষা করে কারও দেহে করোনা পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here