আব্দুল করিম চট্টগ্রাম, মহানগর প্রতিনিধি:
নগরীর খুলশী থানার ওয়ারলেস এলাকায় দুপক্ষের মারামারির মধ্যে পড়ে এক দিনমুজুর খুন হয়েছে। বুধবার (২৭ মে) মধ্যরাতে এ ঘটনাটি ঘটে।নিহতের নাম, মো. সাব্বির (১৯)। সে ওয়ারলেস এলাকার মো. ইকবালের ছেলে।
পুলিশ বলছে, স্থানীয়রা সাব্বিরকে আহত অবস্থায় রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। পরে ঘটনাটি দূর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা হয় এবং হাসপাতাল থেকে লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। বিষয়টি টের পেয়ে পুলিশ লাশ পুণরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ব্যবস্থ্যা করে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে তার ময়তাতদন্ত সম্পন্ন হয়।খুলশী থানার এসআই প্রবাল বিশ্বাস বলেন, যুবক সাব্বির খুনের মোটিভ এখন পর্যন্ত ক্লিয়ার নয়। তবে এটি একটি মার্ডার। দু’পক্ষের মারামারিতে পড়ে সে খুন হয়। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত সবকিছু পরিষ্কার হবে এবং খুনীরা চিহ্নিত করে গ্রেফতার করা হবে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী বলেন, ওয়ারলেস এলাকায় মারামারি হলে এক যুবক ছুরিকাঘাতে মারা যায়। বিষয়টি তদন্ত চলছে।