চট্টগ্রামে আরও ২৩৭ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০১:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ৮৯৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ, ও কমেকে ১০৮১ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ২৩৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৮২০ জন।
শনিবার (৩০ মে) রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৭৮ জন ও উপজেলা পর্যায়ে ৫৩ জন রয়েছেন জানিয়ে তিনি বলেন, শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৬০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২০ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ১১১ জন আছেন। বাকি ৯ জন বিভিন্ন উপজেলার।
এছাড়া তিনদিনে বিআইটিআইডিতে ৮১৬ টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৬৭ জন আছেন। বাকি ৪৩ জন বিভিন্ন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫ জনের পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ, চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৮২০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৫ জন। সুস্থ হয়েছেন ২১৭ জন।










