Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পৃথক পৃথক অভিযানে ৪০ লিটার মদ ও ৫২ পিচ ইয়াবাসহ পাঁচজন আটক

পৃথক পৃথক অভিযানে ৪০ লিটার মদ ও ৫২ পিচ ইয়াবাসহ পাঁচজন আটক

পৃথক পৃথক অভিযানে ৪০ লিটার মদ ও ৫২ পিচ ইয়াবাসহ পাঁচজন আটক

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪০লিটার চোলাই মদ ও ৫২ পিচ ইয়াবাসহ পাঁচজনকে আট করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শনিবার (৩০মে) রাত ১১টা ৪০মিনিটে উপজেলার জৈষ্ঠ্যপুরা ও সারোয়াতলী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই আরিফুর রহমানের নেতৃত্বে বোয়ালখালী থানাধীন জৈষ্ঠ্যপুরা আঠারো মোড়া পাহাড়ের নিচে লেবু বাগানের ভিতরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম শাকপুরা ০৮ নং ওয়ার্ডের সুনিল মল্লিকের ছেলে জুয়েল মল্লিক (৩২), পশ্চিম শাকপুরা ০৪ নং ওয়ার্ড বাবুল ডাক্তার বাড়ির মৃত অনিল শীলের ছেলে সুনিল শীল(৩৮), পূর্ব গোমদন্ডী পালপাড়ার সুবোধ পালের ছেলে শিমুল পাল(৩৫), রাউজান থানার বুইজখালী গ্রামের মিরপাড়ার মোঃ হারুনুর রশিদের ছেলে মোঃ মিশকাত আটক করেন এবং তাদের প্রত্যেকের কাছ থেকে ১০ লিটার করে মোট ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেন।

এছাড়াও অপর এক অভিযানের থানার এসআই সুমন কুমার দে নেতৃত্বে উপজেলার সারোয়াতলী এলাকার ১নং ওয়ার্ড নূর মোহাম্মদ হাই স্কুল সংলগ্ন শিকদার বাড়ি গেটের সামনে মেইন রাস্তার উপর হতে পূর্ব সারোয়াতলী ১নং ওয়ার্ড জুলিয়ার বাপের বাড়ি মৃত ফরিদ আহমদের ছেলে মোঃ খোকন প্রকাশ ডন খোকন(৩৮) কে আটক করেন। এ সময় তার হেফাজতে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম জানান, থানায় প্রত্যেকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here