চট্টগ্রামে আরও ১১৮ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ৫৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ৪০৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৯১ জন ও উপজেলা পর্যায়ে ২৭ জন রয়েছেন।

রোববার (৩১ মে) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এতথ্য জানান।

তিনি জানান, রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৭২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৯৫ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ৮৯ জন আছেন। বাকি ৬ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে রোববার ১৩০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২৩ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২ জন নগরের ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা

রোববার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭ জনের পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

সিভিল সার্জন জানিয়েছেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে বাঁশখালীর ২ জন, আনোয়ারার ২ জন, চন্দনাইশের ১ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীর ১২ জন, রাউজানের ৩ জন, হাটহাজারীর ২ জন ও সীতাকুণ্ডের ৪ জন আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৯৮৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৬ জন। সুস্থ হয়েছেন অন্তত ২১৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১১৮ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ০৩:৫০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০