টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলার সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রঙিখালী দারুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসায় এবারও শতভাগ পাস করেছে ড. গাজী কামরুল ইসলামের হাতে গড়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা শতভাগ কৃতকার্য হয়েছেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৯৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে 6 জন।
ড. গাজী কামরুল ইসলামের হাতে গড়া এই মাদ্রাসাটি নাম ‘রঙিখালী দারুল উলুম কামিল বর্তমানে (মাস্টার্স )’ মাদ্রাসা। 1977 সালে সুদূর বরিশাল থেকে এসে পাড়ি জমান টেকনাফের অজপড়া গায়ে প্রতিষ্ঠা করেন মাদ্রাসাটি। ব্যতিক্রম স্থাপত্যশৈলীতে গড়া এই প্রতিষ্ঠানটিতে প্রায় দেড় হাজার শিক্ষার্থীদের জন্য রয়েছে পড়ালেখার সুযোগ।
রঙিখালী দারুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার পেন্সিপাল জনাব কামাল হোসেন বলেন বলেন,
২০১৯ সালে ও এই প্রতিষ্ঠানটি এসএসসিতে পরীক্ষা দিয়ে সবাই পাশ করে করেছিলেন। টেকনাফ উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত প্রতিষ্ঠানটিতে আশপাশের অন্তত 20 গ্রাম থেকে ছেলেমেয়েরা এই স্কুলে পড়তে আসে।
এছাড়া 2001 সালে ড. গাজী কামরুল ইসলামের হাতে গড়া আরেক প্রতিষ্ঠান রঙিখালী খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসায় ও ভাল ফলাফল করেছেন শিক্ষার্থীরা। 22 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 17 জন।