নিজস্ব সংবাদদাতা,
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান সীমিত আকারে বাস, রেল ও লঞ্চে চলবে। ৩০শে মে’র পর থেকে থেকে সাধারণ ছুটি আর বাড়ানো হবে না। তবে ৩১শে মে থেকে ১৫ই জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এই সময়ে সব ধরণের বাস, রেল ও লঞ্চসহ সবধরণের গণপরিবহন বন্ধ থাকবে। তবে বিমান সংস্থাগুলো বিমান চলাচল চালু করতে পারবে।
তিনি বলছেন,” সীমিত বলতে আমরা বোঝাচ্ছি, গণপরিবহন চললেও তা নিয়ন্ত্রিতভাবে চলবে। স্থানীয় কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
সরকারের এমন নির্দেশনা যথাযথ প্রয়োগে সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানা পুলিশ সকাল থেকে মাঠে কাজ করতে দেখা গেছে। সীতাকুন্ড থেকে অলংকার মোড় পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ৫০টি মিনি বাস চলাচল করছে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে যাত্রী উঠা নামা করছে কিনা সে লক্ষে মাঠে কাজ করছে কুমিরা হাইওয়ে পুলিশ।
কুমিরা হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কে করোনা সংক্রামণের উচ্চ ঝুকির উপজেলা হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গত রোববার রাতে উপজেলা প্রশাসন এই বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। তার মাঝে গণপরিবহন। চলাচল শুরু হয়েছে, করোনা সংক্রাম যাতে নিয়ন্ত্রনে রাখা য়ায় সে লক্ষে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।