নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ৫৯৬ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে শুক্রবার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৫০ জনের করোনা পাওয়া গেছে।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে শুক্রবার ১৬২ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৫০ জনের করোনা মিলেছে।
অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে পরীক্ষা শুরুর প্রথম দিনেই ৮১টি নমুনা পরীক্ষা করে ৭৮টি নমুনা পজিটিভ পাওয়া গেছে। বিষয়টি অস্বাভাবিক হওয়ায় উক্ত ফল বাতিল করে পুণরায় পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ৩ হাজার ৮০৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৮৯ জন। সুস্থ হয়েছেন অন্তত ২৫২ জন।