উখিয়ায় করোনার উপসর্গ নিয়ে দোকানদারের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:১০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০ ৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং গ্রামে করোনার উপসর্গ নিয়ে মোঃ আলম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মৌলভী বক্তার আহমদ জানান,সে কুতুপালং লম্বাশিয়া এলাকার জবর হোসেনের ছেলে। পেশায় তিনি একজন দোকানদার।

রোববার (৭ জুন) সকাল ৮ টার দিকে নিজ বাড়িতেই মারা যান মোঃ আলম।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নিকারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, লোকটির করোনা পজিটিভ ছিলনা। উপসর্গ নিয়ে মারা গেছেন। খবর পেয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের টিম পাঠিয়েছি। বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, মোঃ আলম গত কয়েকদিন যাবত জ্বরসহ অন্যান্য রোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতা অবস্থায় সে হাসপাতালে না গিয়ে স্থানীয় ফার্মেসী থেকে চিকিৎসা করেছিলেন।

মোঃ আলমের বাড়ি রোহিঙ্গা ক্যাম্প ১/ইষ্ট এলাকায় বিধায় ওই এলাকার রোহিঙ্গা লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় করোনার উপসর্গ নিয়ে দোকানদারের মৃত্যু

আপডেট সময় : ০৫:১০:১০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০